পেকুয়ায় হঠাৎ আওয়ামীলীগের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি ও যেকোন সময় নাশকতার পরিকল্পনা রোধে বিশেষ অভিযান পরিচালনা চালাচ্ছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপি অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আঃ লীগের রাজনীতি সক্রিয় করা ও নাশকতার পরিকল্পনা করায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররকৃতরা হলেন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী,উপজেলা সৈনিক লীগের সহ সভাপতি নাছির উদ্দীন ও আঃলীগ নেতা ইয়ার মোহাম্মদ ও পেকুয়া সদর মিঠাবেপারী পাড়া ফোরকান উদ্দিন নিলয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে পেকুয়া থানার পুলিশের এস আই মাসুকুর রহমানের নেতৃত্বে বিশেষ টিম মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এয়ার মুহাম্মদকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
দুপুরের দিকে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী গ্রেপ্তার করে। এদিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নিজ বাড়ী থেকে সৈনিক লীগের সহ সভাপতি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেকুয়া থানা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক যুবলীগ সভাপতিসহ আটক-৪
কক্সবাজার প্রতিনিধি: প্রকাশিত: 28 Oct, 2025 3:45 PM


