সর্বশেষ

লাখো আশেক ভক্তের অংশ গ্রহনে সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি জানাজা অনুষ্ঠিত

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

পিতা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির পাশে শায়িত হলেন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি। মঙ্গলবার বাদে মাগরিব মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির সন্তান সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী। মুনাজাত পরিচালনা করেন মরহুমের মেঝ ভাই সৈয়দ মহিবুল বশর মাইজভাণ্ডারী । জানাজ নামাজ শেষে তাঁকে পিতার পাশে চিরশায়িত করা হয় ।

এর আগে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১আগস্ট (রবিবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে,অসংখ্য গূণগ্রাহী ও লাখো আশেক ভক্ত রেখে যান।

তিনি হলেন গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)’র ছোট শাহজাদা, হযরত শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.)’র বড় শাহজাদা ও গাউছিয়া রহমান মঞ্জিলের মোন্তাজেম সাজ্জাদানশীন।

জানাজা নামাজের পূর্বে মরহুমের পুত্র নায়েব সাজ্জাদানশীন সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী ও মরহুমের ভাই সৈয়দ মহিবুল বশর মাইজভাণ্ডারী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজা নামাজে অংশ নেন -গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি (ম.), গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি (ম.)সহ অন্যানো দরবারের আওলাদগনসহ আশেক ভক্তরা।

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির ইন্তেকালে মাইজভান্ডারী তরিকত ও আধ্যাত্মিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে । তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, সমাজসেবক এবং আধ্যাত্মিক শিক্ষায় নিবেদিত প্রাণ।
উল্লেখ-শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.)’র ৫ পুত্রের মধ্যে বড় শাহজাদা হলেন শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী (যিনি ইন্তেকাল করেছেন) । অন্যারা হলেন সৈয়দ মুহিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী। আর ৬ কন্যারা হলেন- সৈয়দা লুৎফুন্নেছা, সৈয়দা ফজিলাতুন্নেছা, সৈয়দা কামরুন্নেছা, সৈয়দা লতিফুন্নেছা, সৈয়দা তোহফাতুন্নেছা, সৈয়দা নাজমুন্নেছা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা