মুজিববাদের পক্ষ নিয়ে ফ্যাসিস্ট মুজিবের মৃত্যু বার্ষিকীতে দেশের বিভিন্ন মিডিয়ার অভিনেতা,অভিনেত্রী মুজিববাদের পক্ষ নিয়েছে। তারা প্রকাশ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের জানান দিচ্ছে যে তারা মুজিববাদি। অথচ তার প্রতি ও তার পরিবারের প্রতি সাধারণ মানুষের যে তীব্র ঘৃণা এবং আক্ষেপ রয়েছে তারই বহিঃপ্রকাশ করতে ১৬ আগষ্ট শনিবার প্রতীকি ভাবে চট্টগ্রামের চেরাগী মোড়ে ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচী পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। এতে অংশ নিয়ে জুতা নিক্ষেপের এই আয়োজন গণমানুষের জন্য বলে জানান আয়োজকেরা।
রিক্সা চালক, ফকির, হিন্দু, মুসলিম, মাদ্রাসার ছোট ছোট হুজুরেরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সাধারণ নাগরিকরা এসে এতে তাদের আক্ষেপ ঝাড়ছে ও গালি দিচ্ছে। গণমাধ্যমের সামনে কথা বলার সময় মনের মাধুরি মিশিয়ে গালাগালি করতে দেখা গিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক মূখ্য সংগঠক তাওসিফ ইমরোজ গণমাধ্যমকে জানান, এদেশের এলিট ক্লাসের একাংশ মনে করে মুজিবীয় অনুসারীদের দোষ থাকলে বা না থাকলেও গরিবদের মনে মুজিববাদের জন্য তীব্র ঘৃণা বাদে আর কিছু নেই।

যাদের নাম ও ছবিতে জুতা সংযুক্ত ব্যানারে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে তাদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন,সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড.হাসান মাহমুদ,সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা মরহুম জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান,সাবেক আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর,সাবেক চসিক কাউন্সিল শৈবাল দাশ সুমন,সাবেক নগর ছাত্রলীগের সভাপতি নুরুল আজম রনি,জাতীয় ক্রিকেট দলের আলোচিত ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান,চিত্র নায়ক শাকিব খান,অভিনেতা চঞ্চল চৌধুরী,ব্যান্ড শিল্পী জেমস, সাংবাদিক আব্দুর নুর তুষার,সাংবাদিক জ ই মামুন,অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী জয়া আহসান সহ মোট ২৯ জনের ছবি ও নাম ব্যবহার করে তৈরিকৃত এই আক্ষেপ ব্যানারে ঘৃণা জানানো হয়।
এসময় অন্যান্যদের মাঝে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মূখ্য সংগঠক তাওসিফ ইমরোজ,যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার,যুগ্ম আহ্বায়ক আমিন আল রাজি,জুলাই আহত সৈনিক মোহাম্মদ শাহেদ সহ আরো অনেক জুলাই আহতরা উপস্থিত ছিলেন।


