“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাসিবুল আলম লিটন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “আমরা সৎ ব্যবসায়ী হওয়ায় বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে ব্যবসার জন্য যোগাযোগ করছে। ২০০২ সাল থেকে চীন, জাপান, সিঙ্গাপুর, উগান্ডা, মালয়েশিয়া, সৌদি আরবসহ ১৭টি দেশে ব্যবসায়িক সফরের মাধ্যমে সাফল্য ও অভিজ্ঞতা অর্জন করেছি। সততার সাথে ব্যবসা পরিচালনা করেই সফল ও আদর্শ ব্যবসায়ী হওয়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, বগুড়া জোন সভাপতি ও দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা এবং জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।
এছাড়াও বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মউছুদুর রহমান, পল্লী ফিড এন্ড চিকস্ এর সত্বাধিকারী মনিরুজ্জামান জাহাঙ্গীর, পূরবী ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি এনামুল হক হেলাল ও আব্দুল আজিজ।


