সর্বশেষ

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিলি

জয়পুরহাট প্রতিনিধি
জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিলি করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুর্ববাজারে এই কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটাssaরি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের নেতা মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওঃ সাইদুর রহমান, এনসিপির জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ কামরুজ্জামানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গনরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট। এ দাবি বাস্তবায়নে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দরা।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা