সর্বশেষ

বরেণ্য গীতিকার এস এম হেদায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরোঃ

বাংলাদেশ গীতি কবি সংসদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে বরেণ্য গীতিকার এস এম হেদায়েতের স্মরণসভা গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে দেওয়ানহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ খোদেজা খুরশিদ অপরাজিতা এবং সাধারণ সম্পাদক এস আনিস আহমেদ বাচ্চু। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দীলিপ ভারতী, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন খান, সদস্য ইফতেখার সাদী, মোঃ শাহাবুদ্দীন, তাপস আচার্য্য, ইকবাল ভুঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র এস এম হেদায়েতের লেখা কালজয়ী গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য গীতিকার এস এম খুরশিদ, আবদুল গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, ফারুক হাসান, তসলিম উদ্দিন আহমেদ এবং জি কে দত্ত’র প্রতিও বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এস এম হেদায়েতের কালজয়ী গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘একটি মনের আশীষ তুমি’, ‘ও মাঝি নাও ছাড়িয়া দে’, ‘এই নীলমনি হার’, ‘আবার এল যে সন্ধ্যা’।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা