ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও ৩রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজুর চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উদ্ধার করা বিদেশি পিস্তলটি (অস্ত্র) থানায় জব্দ রাখা হয়েছে । আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে । এ নিয়ে অস্ত্র মামলা আইনে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভায় ৪নং ওর্য়াডে জমি বিরোধ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে খবর পেয়ে থানার দুই পুলিশ ঘটনাস্থলে যায় । তখন একটি পক্ষের লোকের মধ্যে একজনের কোমরে সাদৃশ্য দেখতে পেয়ে পুলিশ তাকে ডাকেন। এ সময় ওই ব্যক্তি পালিয়ে স্থানীয় একটি বাজারে চলে যায়। সেখানে পিছনে পিছনে ওই দুই পুলিশও যায়। তখন ওই ব্যক্তি পালালেও একটি নাইন এমএম পিস্তল ও ৩রাউন্ড গুলি, ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।


