সর্বশেষ

কক্সবাজারে তৃতীয় ম্যারাথন অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি:

প্রায় দেড় হাজার প্রতিযোগীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে তৃতীয় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

ইভেন্টে চারটি বিভাগে দৌড় প্রতিযোগিতার অংশ হিসেবে ৪২ দশমিক ২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার মিড রান ও ২ দশমিক ৫ কিলোমিটার কিডস রান অনুষ্ঠিত হয়।

দৌড় প্রতিযোগিতাটি কক্সবাজার লাবণী বিচ পয়েন্ট থেকে শুরু হয়। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডি, পোকখালী, ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে গিয়ে দৌড় শেষ করেন।

জেলা প্রশাসক আব্দুল মান্নান আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু দৌড় প্রতিযোগিতা না এটি তরুণ প্রজন্মকে আরো উদ্যমী করে তুলবে, নিজেকে ও দেশকে গড়ে তোলায় অবদান রাখবে।

প্রতিযোগীতায় ফুল ম্যারাথন পুরুষ বিভাগে রহিম উদ্দিন, হাফ ম্যারাথন পুরুষ বিভাগে মামুন ও নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তা প্রথম স্থান লাভ করেন। প্রতিযোগীতার মিড রান পুরুষ বিভাগে জাকির হোসেন ও নারী বিভাগে বিপাশা প্রথম হয়েছেন। এছাড়া কিডস রানে ছেলে শিশুদের মধ্যে সাফিন ওমায়ির ও মেয়ে শিশুদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়াসিনা বিনতে আমিদ।

পুরস্কার বিতরণের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরান হোসাইন সজিবসহ আয়োজকবৃন্দরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা