চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়/সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকার দায়ে ৩টি মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হাটহাজারী মেডিকেল হল, নিউ বি আলম ফার্মেসি ও বিএইচ ফার্মেসিতে অভিযানকালে এসব দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন এবং (এসিল্যান্ড) শাহেদ আরমান। হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের নিজস্ব নিরাপত্তা টিম অভিযানে সহায়তা করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।


