সর্বশেষ

হাটহাজারী উপজেলা পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ হাটহাজারী উপজেলা পরিদর্শন করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর এই প্রথম তিনি হাটহাজারীতে এই সফরে এসেছেন।

এসময় তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। পরে দেশের মৎস্য হেরিটেজ হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।

জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন। একই সাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন৷ বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা সমাজসেবা অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা