সর্বশেষ

ধানুশ-রাশমিকা জুটির ‘কুবেরা’ বক্স অফিসে সাড়া ফেলেছে, জানুন পারিশ্রমিক কত?

নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা ধানুশ ও রাশমিকা মান্দানা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ‘কুবেরা’ সিনেমায়। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা। ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছে ভালো সাড়া ফেলেছে।

‘কুবেরা’ মুক্তির পর থেকেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সামাজিক বার্তা ও মন ছুঁয়ে যাওয়া অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি অ্যাকশন ও নাটকীয় উপাদানগুলো সিনেমাটিকে দিয়েছে বাড়তি গতি।

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘কুবেরা’ সিনেমার প্রধান তিন অভিনেতা-অভিনেত্রী ভিন্ন ভিন্ন পারিশ্রমিক নিয়েছেন,

ধানুশ ভার্সেটাইল এই অভিনেতা সিনেমাটির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৪২ কোটি ৪০ লাখ)। এ সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা তিনি।

নাগার্জুনা আক্কিনেনি প্রবীণ এই সুপারস্টার নিয়েছেন ১৪ কোটি রুপি পারিশ্রমিক।

রাশমিকা মান্দানা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন এই অভিনেত্রী সাধারণত ৫-১২ কোটি রুপি পারিশ্রমিক নিলেও ‘কুবেরা’র জন্য নিয়েছেন মাত্র ৪ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ৬৫ লাখ)। কেন কম পারিশ্রমিক নিয়েছেন, তা জানা যায়নি।

‘কুবেরা’ সিনেমার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০ থেকে ১২০ কোটি রুপি। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন— জিম, ভাগ্যরাজ, সুনয়না, জয়প্রকাশ প্রমুখ।

‘কুবেরা’ সিনেমা দক্ষিণী চলচ্চিত্রের বর্তমান ধারার একটি শক্তিশালী প্রতিফলন। তারকাবহুল এই প্রজেক্ট বক্স অফিসে ভালো সাড়া ফেলায় নির্মাতা ও প্রযোজকেরা আশাবাদী। বিশেষ করে ধানুশ ও রাশমিকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিচ্ছে। আগামী দিনগুলোতে সিনেমাটি কীভাবে বক্স অফিসে আরও পারফর্ম করে, সেটিই এখন দেখার বিষয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা