সর্বশেষ

জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন দলকে ২৪ আগষ্ট (রবিবার) দুপুরে পৌরসভার মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেন সহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তাগন।

গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশ করে। গত ১৫ আগস্ট ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা