সর্বশেষ

করের দায়

ফটিকছড়িতে আগুন পুড়লো ৮দোকান, ক্ষতি অর্ধকোটি

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে ৮দোকান । সোমবার (৬অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ফকিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে৷

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগুনে মাওলানা সাঈদের ‘ছাফা স্টোর’, জনৈক মুছার মুদির দোকান, আজিজুর হকের মুদির দোকান, রাজিব বিকাশ, সুজন মিষ্টি মেলা, এহসান ফ্রুটসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টিম লিডার কামাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত অগ্নিকান্ডন্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ৮দোকান পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হন।

spot_img
spot_img

সর্বশেষ

করের দায়

সময়ের সেরা