সর্বশেষ

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারী আটক 

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্ট গার্ড। সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ নভেম্বর বিকেলে কোস্ট গার্ড টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং ১ জন মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা