গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য ঘোষিত রাউজান উপজেলা, পৌরসভা ও লুকোচুরিতে থাকা সকল প্রকার ইউনিয়ন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রাউজান পৌরসভা, বৃহত্তর গহিরা, নোয়াজিষপুর ও চিকদাইর ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। একই সাথে পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় মাঠ পর্যায়ে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবী জানানো হয়।
১২ ফেব্রুয়ায়ী (বুধবার) বিকাল ৩ টায় রাউজান পৌরসভার গহিরা চৌমুহনী চত্বরে ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গহিরা চৌমুহনীতে সর্বসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য মো. আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ছৈয়দ মনজুরুল আলম।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. মোজাম্মেল হক সভাপতিত্বে ও ছাত্রদলের সহসভাপতি মো. তসলিম উদ্দিন সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মিয়াজি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির নেতা কাজী আনিসুজ্জামান সোহেল, অধ্যক্ষ জাহেদ উদ্দিন,বিএনপি নেতা ওসমান ফরিদ, মো. গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মো. হোসেন, কে. এম সোহেল ও জাকের উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম (বাঁচা) , দিদারুল আলম, পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান শাকিল, রাউজান উপজেলা সেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক মো. একরাম মিয়া,, যুবদল নেতা মনজুরুল ইসলামসহ আরো অনেকেই। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করেন।


