সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে অনুকূল পরিবেশে সব ধরনের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (২৭ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা গঙ্গাসহ ৫৪টি নদীর পানি বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাগাভাগি করি। এসব নিয়ে আলোচনা চালাতে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে।” তিনি জানান, যৌথ আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে অগ্রগতি আশা করছে ভারত।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতে ভারতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বহুবার গঠনমূলক আলোচনায় বসেছি, এমনকি সচিব পর্যায়েও। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা বিষয়গুলোর সমাধান চায়।”

সম্প্রতি ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি কট্টরপন্থিরা মন্দির ভাঙার দাবি তুলেছিল। দুঃখজনকভাবে, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিশ্চিত না করে বরং ‘অবৈধ জমি ব্যবহারের’ যুক্তিতে ভাঙার অনুমতি দিয়েছে। আমরা হতাশ যে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা বারবার হুমকির মুখে পড়ছে।” তিনি বলেন, “এ বিষয়ে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছে ভারত।”

এছাড়া চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কেও ভারত মন্তব্য করে। জয়সওয়াল বলেন, “আমরা প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি।”

ভারতের পক্ষ থেকে এই বার্তায় স্পষ্ট বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী, তবে অভ্যন্তরীণ সংখ্যালঘুদের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা