সর্বশেষ

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.)’র ওরশে লাখো ভক্তের ঢল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম ইমাম শাহসুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)-এর ওরশ শরীফে লাখো মানুষের ঢল নেমেছে । সোমবার (১৮ আগস্ট) ওরশ শরীফের তৃতীয় দিনে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত মনোনীত আওলাদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-র চেয়ারম্যান, সাজ্জাদানশীনে দরবারে শাহ সুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘হুজুর কেবলা হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী (ক.) ছিলেন শান্তির ইসলামের উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি শুধু সুফীবাদী আদর্শের প্রচারকই নন, বরং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবসেবা এবং বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সক্রিয় উপস্থিতি ও দিকনির্দেশনা মানবতার জন্য অনন্য দিশারি হয়ে যুগ যুগ ধরে ও স্মরণীয় বরণীয় হয়ে থাকবে।’

ওরশ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, আনজুমানের মহাসচিব খলিফা শাহ মো. আলগীর খান মাইজভাণ্ডারী ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন মুফতি খাজা বাকী বিল্লাহ আল আযহারী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, আসলাম হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ আব্দুল কুদ্দুস, কাজী মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খান সিরাজী, মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ্ সাধকপুরী, অধ্যক্ষ মাওলানা বাকের আনসারী, মাওলানা মোঃ ইসমাইল সিরাজী, হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মোঃ নাজের হোসাইন, হাফেজ মাওলানা মোঃ কেরামত আলী, মাওলানা আব্দুস সাত্তার সিদ্দিকী, মাওলানা খাজা বাহাউদ্দীন প্রমুখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা