সর্বশেষ

ফটিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আয়োজিত এ সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার সুরক্ষা এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফটিকছড়ি প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ এমরান হোসেন (এমরান ফরহাদ)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফখরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ারা হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য দৌলত শওকত, স্থায়ী সদস্য মো. জুনায়েদ, অস্থায়ী সদস্য আব্দুল খাদের চৌধুরী, ফজলুল করিম প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়বদ্ধতার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, একটি শক্তিশালী ও কার্যকর প্রেসক্লাব গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে। সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা