হাটহাজারী মাদরাসাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির ঘটনায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাটহাজারী থানার নতুন ওসি হিসেবে মঞ্জুর কাদের ভুঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি চট্টগ্রামের চকোরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে হাটহাজারীর আগের ওসি আবু কাওসার মাহমুদ হোসেনকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে এই বদলি করা হয়েছে বলে জানা গেছে।


