সর্বশেষ

ফটিকছড়িতে গলাকাটা লাশ উদ্ধার

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মোঃ মনছুর বৈদ্য (৫২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোঃ মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকার মৃত শফিউল আলমের ছেলে। নিহতের বড় ভাই আবুল কালাম জানান, পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতেন মনছুর। কিন্তু তার পরিবার থাকতো হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকায়। সকালে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভেতরে মনছুরের মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, খবর পেয়ে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মনছুর বৈদ্য নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা