বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসাএ) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চাটগাঁর ঐতিহ্যবাহী মেজবান উৎসবের মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিসিএস সেলিম চৌধুরী,নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা,সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান,বিএনপি নেতা এস কে খোদা তোতন এবং রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু।
এছাড়া সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, নুরুল করিম,কৃষ্ণ প্রাসাদ দাশ গুপ্ত,খন্দকার গোলাম কিবরিয়া, মোঃ সিরাজুল ইসলাম এবং আহসান কবির নোমান।
বারেসা এসাএর সহ-সভাপতি এনায়েত কবির ও আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল,কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালকদের মধ্যে জাকির হোসেন, শাহিন হোসেন,আরিফুর রহমান,জাহিদুল হক জাহিদ, এ কে এম মাহফুজুর রহমান পিপলু,খন্দকার তারিকুল ইসলাম এবং মঈনুল আহসান রাসেল উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন,বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ,ক্যারেজ ও ওয়াগন পরিচালনার স্বার্থে ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক রাখা জরুরি। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ঐতিহ্যবাহী মেজবান ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


