সর্বশেষ

‎পাঁচ দফা দাবিতে আইএবি চট্টগ্রাম মহানগরের মানববন্ধন

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‎পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।” উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, সদস্য আবুল কাশেম মাতব্বর, আইএবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ সগীর আহমেদ চৌধুরী, মহানগর সহ-সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, মহানগর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর শুক্কুর, শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা দিদারুল মাওলা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মোঃ নওয়াব মিয়া, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম শাহীন, যুব আন্দোলনের সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিত প্রমুখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা