সর্বশেষ

শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী আর নেই 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)’র ছোট শাহজাদা, হযরত শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.)’র বড় শাহজাদা শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ আগস্ট (রবিবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে,অসংখ্য গূণগ্রাহী ও লাখো আশেক ভক্ত রেখে যান। তার মৃত্যুতে মাইজভান্ডার দরবার এলাকাসহ ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে । মঙ্গলবার মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে দরবার সূত্রে জানা গেছে।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদ্দানশীন, সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি (ম.), মরহুমের ভাই গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি (ম.), গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি (ম.), সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোঃ হাসান মাইজভান্ডারী (ম.), সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারি (ম.), সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.), সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভান্ডারি (ম.), সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.), ডা. সৈয়দ হাসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সামশুল আরেফীন মাইজভান্ডারি (বাবুল মিয়া), গাউছিয়া গায়েবিধন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ আবুল মুনসুর মাইজভান্ডারি (ম.), সৈয়দ ইরফানুর রহমান (মিজান) মাইজভান্ডারি (ম.), গাউছিয়া সামস মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ গোলাম মরতুজা মাইজভান্ডারি (ম.), সৈয়দ আবু ছালেহ জঙ্গি মাইজভান্ডারি (ম.)সহ বিভিন্ন দরবারে আওলাদগন।

উল্লেখ,শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.)’র ৫ পুত্রের মধ্যে বড় শাহজাদা হলেন শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী (যিনি ইন্তেকাল করেছেন) । অন্যারা হলেন সৈয়দ মুহিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (সাবেক এমপি), সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী , সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী। আর ৬ কন্যারা হলেন- সৈয়দা লুৎফুন্নেছা, সৈয়দা ফজিলাতুন্নেছা, সৈয়দা কামরুন্নেছা, সৈয়দা লতিফুন্নেছা, সৈয়দা তোহফাতুন্নেছা, সৈয়দা নাজমুন্নেছা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা