চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। অভিযানে একটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ১৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু মহালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


