সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হাটহাজারীতে

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী পৌরসভাধীন মিরেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন যুবক হাবিবুর রহমান হাবিব (২৪)। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাফ কালু সওদাগরের ছেলে।

জানা গেছে, নাজিরহাটের দিক হতে বাইক নিয়ে হাটহাজারী বাড়ির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন হাবিব। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার বেলা ১১টায় শায়েস্তা খাঁ পাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাযের পর পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) নাজমুল হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, তখন স্বজনরা তড়িঘড়ি করে লাশ নিয়ে গেছে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা