সর্বশেষ

আরব আমিরাতে ৯ দেশের ভিসা নিষেধাজ্ঞা, তালিকায় বাংলাদেশও

ডিসিভি নিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন ভিসা নীতিতে বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ নিষেধাজ্ঞা আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নতুন ভিসা আবেদন গ্রহণ করা হবে না। তবে বর্তমানে যাঁরা বৈধ ভিসা নিয়ে আমিরাতে অবস্থান করছেন, তাঁদের জন্য তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। কর্মসংস্থান, পড়াশোনা কিংবা পারিবারিক ভিসার নতুন আবেদনকারীরাই মূলত এই সিদ্ধান্তে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

যদিও ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ইউএই সরকার এখনো আনুষ্ঠানিক কোনো কারণ প্রকাশ করেনি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সম্ভাব্য কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করেছে।

বাংলাদেশসহ নিষিদ্ধ দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত প্রবাসী কর্মী প্রেরণ ও সাধারণ ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রবাসীদের অফিসিয়াল ঘোষণা ও দূতাবাসের নির্দেশনা নিয়মিত অনুসরণ করা উচিত।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা