সর্বশেষ

ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধানসড়কের মিয়ার বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাঁশখালীর প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকটি কনফেকশনারি দোকান থেকে বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা একাধিক ফল ব্যবসায়ীর স্তূপ করা ফলও জব্দ করা হয়।

পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় জামে মসজিদ ও মখজনুল উলূম মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা