চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলেছেন-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে বাংলাদেশ চলে গিয়েছে । এরপর থেকে একটি গোষ্টি নির্বাচন বানচালের জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা সকালে বলে এক কথা বিকেলে বলে আরেক কথা। ৫ আগস্টের আগে ষড়যন্ত্রকারী আ.লীগের প্রতি ডুবেছিল। আ.লীগের যখন পতন হলো তারা সেখান থেকে বাহির হয়ে ছদ্মবেশী ছিল। এখন তারা বিএনপিতে ঢুকে গেছে। তারা আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীদেরকে ডুবে দেওয়ার জন্য বসে আছে। তাদেরকে চিন্তিত করে অবিলম্বে সংশ্লিষ্ট কমিটিকে জবাব দিতে হবে।
তিনি বলেন- সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ৷ সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে ।
তিনি শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে পাইন্দং সিএনবির মাঠে উপজেলা পাইন্দং, সুন্দরপুর, কাঞ্চননগর ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন-বিএনপি নামে কেউ যদি চাঁদাবাজি করলে আমাকে জানাবেন আমি বাদি হয়ে মামলা করবো। উপজেলা বিএনপি সাবেক আহবায়ক নুরুল হুদার সভাপতিত্বে ও আবু আজম তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা মিহির চক্রবর্তী, আহমদ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বদিউল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, নাজিম উদ্দীন বাচ্চু, খালেদ বাবুল, মুনসুর আলম চৌধুরী, সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, আলা উদ্দীন চৌধুরী, নাজমুল হোসেন লিটন, মোজাহারুল ইকবাল লাভলুসহ আরো অনেকেই।
এর আগে জনসভায় মিছিল সহকারে যোগ দেন পাইন্দং, সুন্দরপুর, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


