সর্বশেষ

ফটিকছড়িতে মা-মেয়ের লাশ উদ্ধার 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ওই কক্ষের বিছানা থেকে আফরিনের কন্যা ১৬মাস বয়সী শিশু আতিয়া আয়েশার মরদেহও উদ্ধার করা হয়েছে । বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ফটিকছড়ি পৌরসদরের ৮নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচ তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত আফরোজা আফরিন ওই এলাকার মোঃ আনোয়ারের স্ত্রী। আনোয়ার হোসেন পেশায় একজন এনজিও কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে নিয়ে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের অন্যানো সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ারের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । কক্ষটি ভেতর থেকে থালা লাগানো ছিল। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে মা এবং পাশে বিছানায় পড়ে থাকা ১৬মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে । ধারণা করা হচ্ছে- মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা