সর্বশেষ

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলে সিনেটে রেজোলিউশন পাস

ডিসিভি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোলিউশনটি পাস হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

৩০ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ভোটে সিনেটের মোট ১০০ আসনের মধ্যে ৫১ জন রেজোলিউশনের পক্ষে, ৪৭ জন বিপক্ষে এবং ২ জন ভোটদানে বিরত থাকেন। ফলে সামান্য ব্যবধানে রেজোলিউশনটি পাস হয়।

রেজোলিউশনের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সিনেটররা হলেন, র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল (কেন্টাকি), লিসা মুরকৌওস্কি (আলাস্কা) এবং সুসান কলিন্স (মেইন)। এদের ভোটে ট্রাম্পের দলের ভেতরেই প্রথমবারের মতো তার নীতির বিরোধিতা দৃশ্যমান হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করে। একে তিনি “যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা”র অংশ হিসেবে বর্ণনা করেছিলেন। তবে শুরু থেকেই এ পদক্ষেপের বিরুদ্ধে সরব ছিল বিরোধী দল ও ব্যবসায়িক মহল।

শুল্ক আরোপের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (Court of International Trade) এ বিষয়ে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসন ১৯৭৭ সালের International Emergency Economic Powers Act (IEEPA) আইনের অপব্যবহার করেছে। ওই আইনে কংগ্রেসকেই শুল্ক নির্ধারণের ক্ষমতা দেওয়া হলেও, জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টকে সীমিত ক্ষমতা প্রদান করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করে। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, ৩০ মে ফেডারেল আপিল আদালত আন্তর্জাতিক বাণিজ্য আদালতের আদেশ স্থগিত করে অস্থায়ীভাবে শুল্কনীতি পুনরায় কার্যকর রাখার নির্দেশ দেয়।

এই ঘটনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে তার নিজ দলের কয়েকজন সিনেটরের প্রকাশ্য অবস্থান নেওয়াকে বিশ্লেষকরা “দলের ভেতরে ভিন্নমতের সূচনা” হিসেবে দেখছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা