সর্বশেষ

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা

ডিসিভি নিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্ববর্তী নির্দেশনা এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের চিঠিতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিতকরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, অনেক মন্ত্রণালয় ও বিভাগ ওই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না।

পরিপত্রে উল্লেখ করা হয়, কিছু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন যা পূর্বে জারি করা নির্দেশনার পরিপন্থি।

এ অবস্থায়, আগের সব নির্দেশনা পুনরায় কার্যকর করার পাশাপাশি এখন থেকে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ব্যতীত কোনো সরকারি কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি কাজের স্বার্থে একান্ত প্রয়োজন হলে বিদেশ সফরের প্রস্তাব অত্যন্ত সীমিতভাবে এবং যথাযথ অনুমোদন নিয়ে পাঠাতে হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা