সর্বশেষ

বাংলাদেশ রেলওয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ এর শুভ উদ্ভোধন

এস এম আরজু, চট্টগ্রাম : বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ এর শুভ উদ্ভোধন হয়।

ঐতিহাসিক রেলওয়ে ষ্টেডিয়াম, পোলোগ্রাউন্ড মাঠে আজ ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড কর্তৃক আয়োজিত ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক/ঢাকা  আফজাল হোসেন, বিশেষ অতিথি  মহাব্যবস্থাপক পূ্র্ব ও বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের সভাপতি সুবক্তগীন,মহাব্যবস্থাপক/পশ্চিম মামুনুল ইসলাম।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরুতে মহাপরিচালক অনুষ্ঠান মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এর পরপরই জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।এর পরপরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম অধ্যায় এর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রনালয়ের সচিব পুরষ্কার বিতরনীর মাধ্যমে ৪৪তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করবেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা