মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রশাসনিক, আইনগত, বিচারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধকে জিরো টলারেন্স বলে। তথ্যমতে, স্থানীয়ভাবে যারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
সামাজিক সচেতনতা গড়ে তুলতে ও মাদকের প্রতিবাদ করায় বিভিন্ন কৌশলে মাদক ব্যবসায়ীদের দ্বারা হয়রানির শিকার হচ্ছি। এলাকায় সুনামের সহিত ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। বৃহস্পতিবার (১৬’এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কথাগুলো বলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ শেখ।
সাংবাদিকদের প্রশ্নে মারুফ শেখ বলেন, স্থানীয় মাদক সম্রাট নারী পাচারকারী নজরুল হাজরা ও হাসিব হাজরা মাদক মামলার আসামি। কোটালীপাড়া থানায় যার এফআইআর নং ২৭/১০৮ ও ১৮/৩৪০। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা গাজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন ও বিক্রি করে আসছে। আমি সহ স্থানীয় সচেতন জনসাধারণ এই মাদক বিক্রি করার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক ব্যাবসায়ীরা। বিভিন্ন সময় খারাপ ভাষায় গালিগালাজ করে। আজ তারা সু কৌশলে সঙ্ঘবদ্ধভাবে মানববন্ধন করে মিথ্যা অভিযোগ এনে আমিসহ প্রতিবাদকারীদের হয়রানি করছে। এলাকার যুব সমাজকে মাদক সেবন ও তাদের দিয়ে ইয়াবা বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তার এসব বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানা রকম মিথ্যা মামলার ভয়ভীতি ও আমাকে প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ক্ষতি সাধনের ভয়ভীতি দেখায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বসবাসরত রুপাই বেগম(৩৭), ময়না বেগম(৩০), সুমা বেগম(২৮), শরীফা বেগম(৩০) এবং আবুয়াল শেখ(৪৫), হাবিবু শেখ(৪০), আব্বাস শেখ(৩৮) জানান, মারুফ ছেলেটা বিনা দোষে হয়রানির শিকার হচ্ছে। মারুফ নিয়মিত ভালো রক্ত দান করে আসছে। আজ মাদকের প্রতিবাদ করাই আমার ছেলের কাল হলো। যানরা মানববন্ধন করছেন তারাই সমাজের আসল কালপ্রিট। মারুফকে আমরা সুখেদুখে সকল ভালো কাজে পাশে পাই। সে অন্তত বিচক্ষণ। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত হাসিবুর হাজরার সাথে কথা হলে তার বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি স্বীকার করেন এবং দাবি করেন মানুষ পরিবর্তনশীল। বিগতদিনের কর্মকান্ড দিয়ে বর্তমানকে লুকানো যায় না। এবং মারুফের বিষয়ে আনিত তাদের অভিযোগ ও মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি।
উপজেলার কুশলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মকসেদ আলী শেখ বলেন নজরুল, হাসিবুর এরা এলাকায় বহুদিন ধরে মাদক বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করছে।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওলিউর রহমান হাওলাদার বলেন, মাদক শুধু যুবসমাজ নয় গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা হয়রানির শিকার হতে হয়, ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অপপ্রচার করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ মিথ্যা অভিযোগে মাদক সম্রাটদের মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথেসাথে তিনি এসব মাদক সম্রাটদের ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


