সর্বশেষ

জয়পুরহাটে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে
একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবীর,   শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল রহমান, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা আইনজীবি ফোরামের আহবায়ক এ্যাড. এটিএম মিজানুর রহমান,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব এসএম শামস্ মতিন, মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারন সম্পাদক জাহেদা কামাল, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা।
দিবসটি উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা বিএনপি।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা