সর্বশেষ

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই মাইক্রোবাসসহ চার ডাকাত গ্রেফতার

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইটি হাইয়েস মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সাবরেজিস্ট্রি অফিসের পেছন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাছির উদ্দিন (৪৫), সেলিম (৩৫), তৌহিদুল ইসলাম (২৪) এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১)। তাদের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে। এ সময় দুইটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা চুরি ও ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা কক্সবাজারসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত ডাকাতি করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আর আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে। চকরিয়া থানায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি তৌহিদুল আনোয়ার।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা