সর্বশেষ

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

মজিবর রহমান নাহিদ : বরিশাল

বরিশাল : বরিশালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর সকাল ৮টা থেকে ৮ নভেম্বর সকাল ৮টার মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. নাসিমের স্ত্রী লাইজু বেগম (৪০)।

জানা যায়, আবুল কালামকে শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান। আর ৬ নভেম্বর (বৃহস্পতিবার) একই হাসপাতালে ভর্তি হওয়া লাইজু বেগমের মৃত্যু হয় শুক্রবার রাতে।

এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। এদিকে বিগত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ১৫৭ ডেঙ্গু আক্রান্ত রোগী দুটি মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৯ জন। এদের মধ্যে বর্তমানে ৪২৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা