কক্সবাজারের টেকনাফে খালের উপর দেয়া অবৈধ বাধ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী রাস্তার মাথা এলাকার খালের এই বাঁধ অপসারণ করেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
দীর্ঘদিন ধরে টেকনাফে খাল ভরাট ও নদী দখলের কারণে বৃষ্টির সময় পানি চলাচল ব্যাহত হয়। যার ফলে বর্ষা মৌসুমে স্থানীয়দের দুর্দশার অন্ত থাকেনা। এই বাধ অপসারণের মধ্য দিয়ে খালে পানি চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে খাল নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।


