“সবার সেরা আলফা” — এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সদর মহাজনপট্টির হাবিব হোটেলের ৪র্থ তলায় অবস্থিত কোম্পানির নিজস্ব অফিস কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকি অভি, সিইও, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), এবং মিয়া বেলাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
এই বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল বিক্রয় প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি, বিক্রয় ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন।
প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকি অভি প্রায় ১০০ জন কর্মকর্তা ও কর্মীর উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৩ ও ২০২৪ সালে দেশের ৩৬টি বীমা কোম্পানির মধ্যে দাবি পরিশোধে প্রথম স্থান অর্জন করেছে।
এছাড়া, ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২৫৩ কোটি টাকা বলে জানা গেছে।


