সর্বশেষ

কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জন পাচারকারী আটক।

এফ এম সুমন, কক্সবাজার
কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ মায়ানমারগামী ১৫ জন পাচারকারী আটক করা হয়েছে।
মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে, এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, সোমবার রাতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন কর্ণফুলি নদীতে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট, ২০০ পিস ইট, ৩ হাজার কেজি লোহার রডসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা