কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে এই ক্রিড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
এ সময় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল শুক্কুর, খোরশেদ আলম, বাহা উদ্দীনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসসময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, আত্মনিয়ন্ত্রিত ও মাদকমুক্ত জীবনের পথে পরিচালিত করে।” এই উদ্যোগের মাধ্যমে টেকনাফের প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে এবং নতুন ক্রীড়া প্রতিভা গড়ে উঠবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।


