সর্বশেষ

ভোলায় “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলায় “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার ১২ নভেম্বর দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে বাহিনীটি।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয় কর্মশালায়। এ সময় ভোলা সদর থানার প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা