সর্বশেষ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রভাব পড়েনি পর্যটন নগরী কক্সবাজারে

এফ এম সুমন, কক্সবাজার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  লকডাউন কর্মসূচিতে কোন ধরনের প্রভাব পড়েনি কক্সবাজারে। সকাল থেকে যান চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে । মানুষের মাঝেও কোন ধরনের উদ্বেগ উৎকন্ঠা দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান চোখে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে । জেলার বিভিন্ন চেকপোস্টে  তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। দূরপাল্লার সকল বাস প্রতিদিনের ন্যায় পূর্ব নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।  এখোনো পর্যন্ত কক্সবাজারের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ঘিরে কক্সবাজারের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ সকালেও  জেলার সদর চকরিয়া পেকুয়া মহেশখালী টেকনাফ সহ নানান উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে ।
জেলা ব্যাপী আওয়ামী নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, (পিপিএম)।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা