বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য দুই প্রার্থীর সাথে আইনজীবীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র আইনজীবী এ্যাড. আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নাজমুল ইসলাম জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক তাহের সরদার, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শাহানুর রহমান শাহীন, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল প্রমুখ।


