সর্বশেষ

ভোলা–বরিশাল সেতুর বিষয় এড়িয়ে যাওয়ায় ক্ষোভ বিস্ফোরণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ওই সভায় ভোলার প্রাণের দাবি—ভোলা–বরিশাল সেতু বিষয়টি উপদেষ্টামণ্ডলী কৌশলে এড়িয়ে যান বলে অভিযোগ করে উপস্থিত জনগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এসময় ভোলা–বরিশাল সেতু চাই এবং সেতু ভোলার মানুষের প্রাণের দাবি,স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা জানান—গ্যাস, সেতু ও স্থায়ী উন্নয়ন নিয়ে ভোলাবাসীর দাবি বছরের পর বছর উপেক্ষিত হওয়ায় আজ তারা আন্দোলনে বাধ্য হয়েছেন।
আজকের বিক্ষোভের মূল শক্তি যোগ করেছে চলমান লংমার্চ কর্মসূচি।
ভোলার চরফ্যাশন থেকে ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে যাত্রা শুরু করা ১৯ জন ছাত্র–যুবক তেতুলিয়া নদী সাঁতরে বের হয়েছেন—যা প্রতিবাদের একটি প্রতীকী ও সাহসী ভাষা হিসেবে সাড়া ফেলেছে।
তারা পায়ে হেঁটে ও নদী সাঁতরে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে চূড়ান্তভাবে দাবি জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা