সর্বশেষ

জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

“কর্মলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জয়পুরহাট ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সেখানে গিয়ে শেষ হয়।

জনসচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ স¤পাদক ও জয়পুরহাট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুর রহমান রনি, কার্যনির্বাহী সদস্য বদিউজ্জামাল বদি, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শেখ মামুন ইসহাক ও ডাঃ জাকিয়া আক্তার মেরী, ডা: ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।

বক্তারা জানান, ডায়াবেটিসের ঝুঁকি জানুন, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন, সুস্বাস্থ নিশ্চিত করুন এবং ইনসুলিন সহ যাবতীয় ডায়াবেটিস সেবা নিন এখনই।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী হাসপাতাল চত্বরে ৩০ বছরের নিচের রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা