সর্বশেষ

ফ্যাসিস্টদের আমলে রাজনৈতিক প্রভাবে নেয়া বিসিকের প্লট বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

মজিবর রহমান নাহিদ : বরিশাল
বরিশাল : বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
‎আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা বলেন, ‘আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছে। এটা বাতিল করার প্রক্রিয়া চলছে।’
আদিলুর রহমান বলেন, ‎বাংলাদেশের যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্যতা ধরে রাখেন। বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এরই মধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে।’
‎এর আগে তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএসটিআই ও নতুন প্লট পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময়ে তার অনুসারী বেশ কয়েকজন নেতাকে নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত বিসিকের প্লট বরাদ্ধ দিয়েছিলেন। ফলে প্রকৃত অনেক ব্যবসায়ীরা প্লট বরাদ্ধ পায়নি।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা