সর্বশেষ

কক্সবাজারে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায়  অভিযান চালিয়ে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব । এসময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতার হলেন, উপজেলার
সোনারপাড়া জালিয়াপালং ইউপির  মৃত আব্দুল রহমানের ছেলে সামছুল আলম (৩০) এবং মৃত মো. নজরুলের ছেলে আব্দুল শুক্কুর (২৪)।
সোমবার  (১৭ নভেম্বর ) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম )  আ. ম. ফারুক৷
তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে বিভিন্ন চোরাচালানকারী চক্র মাদক পাচারে সক্রিয়। মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাদা বস্তায় রাখা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা