জয়পুরহাটে পৌর এলাকার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলায় কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃ বর্জ্য সেনেটারী ল্যাম্পফিলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা, বেসরকারী সংস্থা এস এন ভি’র প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরাজ ভ্যানসার লিমিটেড ও জয়পুরহাট পৌরসভার যৌথ চুক্তিতে জৈব সার উৎপাদন হবে। এস এন ভি সংস্থা শেড নির্মাণ করেছেন।


