কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচম্যাচ সিরিজের ৪র্থ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ নারী দলের দেয়া ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে
৬ উইকেটে জয় পায় তারা।
এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের ৪ ম্যাচে ২-২ জয়ে সমতা পেলো দুই দল।
আজ বুধবার দুপুর একটায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ৪র্থ টি-টোয়েন্টির ম্যাচটি শুরু হয়।
শুরুতে টচে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল।
পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল সংগ্রহ করে ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১২৬ রান।
জবাবে ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে
১৮ ওভার ১ বলে ১২৭ রান সংগ্রহ করে জয় তুলে নেন পাকিস্তান অনুর্ধ ১৯ নারীরা।
এর আগে গত ৩, ৫ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের ৩ ম্যাচে ২-১ এ এগিয়ে ছিল বাংলাদেশের নারীরা।
সিরিজের শেষ ম্যাচটি একই সময়ে একই গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আগামী
১২ ডিসেম্বর।
পরদিন ১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নারীরা।


