চকরিয়া-ইয়াংছা সড়কের মাইজকাকারা এলাকায় ইজিবাইকের ধাক্কায় আজিজুর রহমান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আজিজুর রহমান কাকারা ইউনিয়নের বাসিন্দা সৈয়দ আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
শিশুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


